ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গরমে অস্বস্তি, সুখবর দিলো আবহাওয়া অফিস

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি অনেক কমেছে, গরম বেড়েছে। তবে মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) পর বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মঙ্গলবারের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকবে।হাফিজুর রহমান আরও জানান, শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। একই দিনে বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ছিল ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে আগামী ৫ দিন দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। এ সময় বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং গরম পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ads
ads
ads

Our Facebook Page

↑